‘অপহরণের’ ৫ দিন পর পাহাড় থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩

বান্দরবানের রুমায় লারাম বম (৫০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সশস্ত্র সন্ত্রাসীরা পাঁচ দিন আগে তাকে অপহরণ করেছিল বলে দাবি তার পরিবারের।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বগালেক-কেওক্রাডং সড়কে হারমুন পাড়ার পাশের পাহাড়ের জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। 

লারাম বম বগালেকের সাংলিয়াম বমের ছেলে। তিনি বগালেক পাড়ায় কটেজ ও খাবার হোটেল ব্যবসা করতেন। 

লারাম বমের ছোট ভাই লালকিম বম বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগালেকের পাড়ার গির্জায় প্রার্থনা চলাকালে সশস্ত্র কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক পরিহিত একটি দল আসে। তারা ভাই লারাম বম, বাবা সাংলিয়াম বম, ভাবী নুজিং বমসহ পাঁচ জনকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। পরে বাবা ও ভাবীসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে ভাইয়ের আর খোঁজ পাওয়া যায়নি।

‘শুক্রবার সকালে জানতে পারি একটি গলিত লাশের সন্ধান পাওয়া গেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে বগালেক পাড়ায় নিয়ে আসলে আমার ভাবী বড় ভাইয়ের লাশ শনাক্ত করে।’

লারাম বম রুমা উপজেলার সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী ছিলেন। তবে লারামের স্বজনদের দাবি, তিন-চার বছর ধরে তার জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ নেই।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বগালেক-কেওক্রাডং সড়ক এলাকা থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা লাশটি লারাম বমের বলে শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম