এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে স্নাতকে ভর্তি আসন বেশি: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৬

এইচএসসিতে পাস করা শিক্ষার্থীর চেয়ে স্নাতকে ভর্তির আসন বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসিতে পাসের পর কেউ চিকিৎসাবিজ্ঞান, কেউ প্রকৌশল, কেউ স্থাপত্য বিভাগে যান। আবার অনেকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়তে যান। সারাদেশে ২ হাজার ২৫৭টি কলেজ আছে। সেখানেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। কেউ কেউ কারিগরি শিক্ষাবোর্ডে ভর্তি হন। সব মিলিয়ে পাস করার চেয়ে আসন সংখ্যা বেশি রয়েছে।’

তিনি বলেন, ‘যারা ৭১ সালে যুদ্ধাপরাধ করেছে এই জোটটি সারাদেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শের মানুষেরা আজ শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে। যারা শান্তি নষ্ট করছে তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান প্রমুখ। 

/আরআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের