এক ট্রাইব্যুনাল ছাড়া বাকি আদালতে যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ছাড়া জেলার অন্যান্য আদালতে আগামীকাল (মঙ্গলবার) থেকে যোগ দেবেন আইনজীবীরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্ত জানান আইনজীবী সমিতির নেতারা। এর মধ্য দিয়ে গত দেড় মাস ধরে চলমান অচলাবস্থার অবসান ঘটছে।

সভা শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়া বলেন, গতকাল আইনমন্ত্রী, আইন সচিব ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য আমাদেরকে আদালতের বিষয়ে আপস করার কথা বলেছিলেন। সেই প্রস্তাবে সব আইনজীবী সমর্থন করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতের বিচারকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন এমন আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ ফারুকের আদালত ব্যতীত সব আদালতে আইনজীবীরা যোগদান করবেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, আগামীকাল থেকেই আমরা আদালতে যাবো। এতে করে যারা বিচারপ্রার্থী আছেন, তারা বিচারের সুযোগ পাবেন। আমরা শুধু নারী শিশু ট্রাইব্যুনাল-১ এর আদালত, যেখান থেকে আমাদের ঝামেলা শুরু হয়েছিল, সেই আদালত ব্যতীত সব আদালতে যাবো। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতের বিষয়ে আইনমন্ত্রী ও আইন সচিব আমাদের আশ্বাস দিয়েছেন- খুব দ্রুতই এ বিষয়ে আমাদের সমস্যা সমাধান করে দেবেন। তাই তাদের আশ্বাসেই নারী শিশু ট্রাইব্যুনাল-১ এর আদালত ব্যতীত বাকি আদালতে আইনজীবীরা যোগ দেবেন। এর মধ্য দিয়ে বিচার প্রার্থীদের দুর্ভোগ কমবে।

জানা গেছে, শীতকালীন ছুটি শুরুর আগে গত ১ ডিসেম্বর তিন মামলা গ্রহণ না করায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ ফারুকের সঙ্গে অশোভন আচরণ করেন আইনজীবীরা। এরই প্রতিবাদে জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কর্মবিরতি পালন করেন। ওই কর্মবিরতিতে বিচারক শারমীন নিগার ইন্ধন দিয়েছেন এমন অভিযোগ করেন আইনজীবীরা। তাই এ দুই বিচারকের অপসারণ দাবিতে আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছিল জেলা আইনজীবী সমিতি।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম