নতুন শিক্ষাক্রম নিয়ে যা বললেন দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান কত দিন বন্ধ থাকবে তা নীতিগত সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। নতুন শিক্ষা কার্যক্রমে প্রধানমন্ত্রী থেকে এটি অনুমোদিত।’

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গত বছর পর্যন্ত শিক্ষাক্রমে ছিল ছয় দিন ক্লাস হওয়া। সে সময় বিদ্যুৎ সংকটের কারণে সেটিকে আমরা পাঁচ দিন করেছি। তখনই আমি বলেছিলাম, এখন বিদ্যুতের জন্য পাঁচ দিন করছি। কিন্তু আগামী বছর নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঁচ দিনই হবে আমাদের শ্রেণিকক্ষে পাঠদান।’

কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষক সংকট সম্পর্কে অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষক সংকট নেই। কারিগরি শিক্ষা বিভাগে গত চার বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। তার আগের ১০ বছরে কোনও শিক্ষক নিয়োগ হয়নি।’

তিনি আরও বলেন, ‘সবসময়ই কিছু শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ সবসময় শূন্য হয়। আবার সেই শূন্য পদগুলোর চাহিদা দিয়ে আমরা পূরণ করি এবং এ নিয়োগটা যে সহজ প্রক্রিয়া তা নয়, পিএসসির মাধ্যমে নিয়োগ হতে হয়। কাজেই সে প্রক্রিয়াটা চলমান আছে। তবুও কোথায়ও পদ শূন্য থাকলে সেগুলো পূরণ হয়ে হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান ,পুলিশ সুপার মিলন মাহমুদসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

/এফআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের