অটোরিকশাকে বাসের ধাক্কা, ৩ যাত্রী নিহত

চাঁদপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৫

চাঁদপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান (২৫), চাঁদপুর সদরের ওয়াপদা গেট এলাকার মৃত ইউসুফ আলী হওলাদারের ছেলে নেছার আহমদ হওলাদার (২৫) ও মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং এলাকার মাহাবুব প্রধানীয়া (৫০)। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, উপজেলার গোসেরহাট বাজার সংলগ্ন মিয়ার বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। এ সময় সিএনজিচালিত অটোরিকশা ট্রাককে ওভারটেক করে যাওয়ার সময় বিপরীত দিক হতে আসা বোগদাদ বাস এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, পুলিশ তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে। একজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। যানবাহন তিনটি জব্দ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম