অবৈধ গ্যাস সংযোগ: সাবেক মন্ত্রীপুত্রসহ ৫ জনকে অব্যাহতির সুপারিশ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৮

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
মামলা থেকে অব্যাহতির সুপারিশ পাওয়া বাকি চার জন হলেন—কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং ও সার্ভিসেস) মো. সারওয়ার হোসেন, বর্তমানে অবসরপ্রাপ্ত দক্ষিণ জোনের টেকনিশিয়ান (সার্ভেয়ার) মো. দিদারুল আলম, সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী ও ব্যবস্থাপক মজিবুর রহমান।

মন্ত্রীপুত্র মুজিবুর রহমানকে অবৈধভাবে গ্যাস-সংযোগ স্থানান্তর এবং নতুন সংযোগ দেওয়ার অভিযোগে ২০২১ সালের ১০ জুন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক (বর্তমানে চাকরিচ্যুত) শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার তিন দিন পর ২০২১ সালের ১৩ জুন অবৈধ ২২টি সংযোগ বিচ্ছিন্ন করে কেজিডিসিএল। 

দুদক প্রধান কার্যালয়ের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক সাক্ষরিত ১৩ ফেব্রুয়ারি ইস্যু করা এক চিঠি বুধবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পৌঁছে। চিঠিতে বলা হয়, ‘তদন্ত কর্মকর্তার দাখিল করা সাক্ষ্য-স্মারক ও অন্য কাগজপত্র পর্যালোচনায় উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় দুদক আইন ২০০৪ এর ৩২ ধারা এবং দুদক কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ১৫ উপবিধি ১ এ প্রদত্ত ক্ষমতাবলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেওয়া হলো।’ 

মামলাটি তদন্ত করেন দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. আতিকুল আলম। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতে দায়িত্বরত দুদকের জিআরও আবদুল লতিফ। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদনের চিঠি আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে এখনও প্রতিবেদন পাওয়া যায়নি। প্রতিবেদন পাওয়ার তা আদালতে জমা দেওয়া হবে।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী