উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৯

কক্সবাজারে উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় রোহিঙ্গাদের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম (২৮) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি ( সহকারী কমিউনিটি নেতা ) হিসেবে দায়িত্বরত।

স্থানীয়দের বরাত দিয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ বলেন, ‘রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে সলিম স্বেচ্ছা পাহারায় নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন। এতে স্বেচ্ছায় পাহারা কর্মীদের সঙ্গে আলাপের এক পর্যায়ে মুখোশ পরিহিত ১০/১৫ জন তাদের উপর হামলা চালায়। সলিমকে লক্ষ্য করে তারা গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। খবর পেয়ে এপিবিএন একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যান। 

‘পরে সলিমকে উদ্ধার করে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশের ধারণা রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান চালাচ্ছে।’

এর আগে বুধবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্ট এ ব্লকে আধিপত্য বিস্তারের জেরে দুটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়।  

/আরআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম