ক্লাসে শাসন করায় ২ বছর পর শিক্ষককে কুপিয়েছে সাবেক ছাত্র

মীরসরাই প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০১

চট্টগ্রামের মীরসরাইয়ে মো. আবু ইউসুফ (৪০) নামে এক শিক্ষকের ওপর দফায় দফায় হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটে। ওই শিক্ষক বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় ভাইকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার ছোট ভাই আবু ইউনুছ।

আহত আবু ইউসুফ ও আবু ইউনুছ হাইতকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম হাইতকান্দি গ্রামের আব্দুল হক মাস্টার বাড়ির মৃত আবুল কালামের ছেলে। ওই শিক্ষক উপজেলার সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন।

শিক্ষক আবু ইউসুফের ভাই ইউনুছ বলেন, ২০২১ সালে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইউনুস শ্রেণি কক্ষে গোলযোগ করায় তার বিষয়ে তৎকালীন প্রধান শিক্ষক নাদেরুজ্জামান আজাদকে জানান আমার ভাই আবু ইউসুফ। তখন প্রধান শিক্ষক ওই ছাত্রকে ডেকে শাসন করেন। এরপর থেকে ভাইয়া বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রায় গালিগালাজ ও হুমকি দিতো ওই ছাত্র। তবে ইউনুস বর্তমানে পড়ালেখা করে না। এলাকায় বখাটেপনা করা তার পেশা। সর্বশেষ রবিবার বিকাল ৪টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাইয়ার গতিরোধ করে ইউনুসসহ আরও কয়েকজন মিলে হামলা করে।

তিনি বলেন, বিষয়টি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাদেরুজ্জামান আজাদকে জানালে বাড়ি থেকে ফেরার পথে বিকাল সাড়ে ৫টায় আবার হামলা করে। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টায় ইউনুস, তার বাবা নুরুল হক, ভাই ইলিয়াছ, মা রোকেয়া, বোন তানজিনাসহ আরও কয়েকজন মিলে আমাদের বাড়িতে এসে ভাইয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় বাঁচাতে গেলে আমার হাতেও কোপ দেয়। পরে ভাইয়াকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মীরসরাই থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউল হক বলেন, আমি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছি যে খুব বেশি দিন হচ্ছে না। যতটুকু জেনেছি, ২০২১ সালে ইউনুস নামে ওই ছাত্র ক্লাসে গোলযোগ করায় তাকে শাসন করা হয়। ওই ঘটনার জেরে রবিবার শিক্ষক আবু ইউসুফের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার প্রতিবাদে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে দোষীদের শাস্তির দাবিতে কর্মসূচি পালন করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া সিনথী বলেন, রবিবার সন্ধ্যায় আহত অবস্থায় শিক্ষক আবু ইউসুফ ও তার ভাই আবু ইউনুছ আসেন। ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় ও হাতে একাধিক আঘাতের চিহ্ন আছে। আবু ইউনুছকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, হাইতকান্দিতে মারামারির ঘটনা শুনেছি। হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বিষয়ে থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী