মারমা নারীকে ধর্ষণ: তিন দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত যুবক

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৩

বান্দরবানের লামায় মারমা নারীকে ধর্ষণের ঘটনায় মামলার তিন‌ দিন পরও অভিযুক্ত যুবককে গ্রেফতার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজন ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা।

স্বজনরা জানান, গত শুক্রবার দুপুরে ওই নারী বাড়ির পাশের খালে শাক তুলতে গিয়েছিলেন। এ সময় কায়সার নামে স্থানীয় এক যুবক তাকে মুখ চেপে ধরে পাশে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেয় কায়সার। অসুস্থ অবস্থায় সেদিন তাকে উদ্ধার করা হয়। পরদিন শ‌নিবার দুপু‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। শনিবার রাতে কায়সারকে (৩৫) আসামি করে লামা থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

পাহাড়ি ছাত্র পরিষদের নেতা ও রূপসীপাড়া ইউনিয়নের বাসিন্দা মংয়েনু মারমা ব‌লেন, ‘ওই নারীকে ধর্ষণের ঘটনার উপযুক্ত বিচার চাই। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতা‌র করে আইনের আওতায় আনার দা‌বি জানাই।’

এখনও অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভুক্তভোগী নারীর ভাই ব‌লেন, ‘ধর্ষকের ফাঁসি চাই। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই। মামলার তিন দিনেও ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিষয়টি কোনোভাবেই মান‌তে পার‌ছি না আমরা।’

লামা থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী ব‌লেন, ‘পলাতক থাকায় অভিযুক্ত যুবককে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’

ওই নারীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত যুবকের বিচার দাবিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লামায় বি‌ক্ষোভ মি‌ছিল ও মানববন্ধন ক‌রে‌ছে সচেতন ছাত্র সমাজ ও পাহাড়ি ছাত্র পরিষদ।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, আমার বোন কেন নির্যাতনের শিকার হলো, তার জবাব চাই। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতারের দা‌বি জানাই।

এদিকে, ওই নারীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত যুবকের বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখা।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক