পুড়েছে রোহিঙ্গা ক্যাম্পের ২৮০৫টি ঘর, ক্ষতিগ্রস্ত ১৫৯২৬ জন

কক্সবাজার প্রতিনিধি
১২ মার্চ ২০২৩, ১৯:০০আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৯:০০

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ও ক্ষতির পরিমাণ জানিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডে ১৫ হাজার ৯২৬ রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান। প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।     

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‌‘গত ৫ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে তিন হাজার ১১টি পরিবারের ১৫ হাজার ৯২৬ রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে দুই হাজার ৬৬৪ ঘর সম্পূর্ণ পুড়ে গেছে, আংশিক পুড়েছে ১৪১টি ঘর। সর্বমোট দুই হাজার ৮০৫টি ঘর পুড়েছে। এ ছাড়া দুই হাজার ৭৬৬টি অফিস, ১৫৫টি ওয়াস ফ্যাসিলিটিস, বাঁশের সিঁড়ি ও প্রটেকশন, ৭৬২টি এফসিএন, ১০৮২টি স্মার্টকার্ড পুড়ে গেছে। এতে ২১২ জন আহত হয়েছেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, ‘জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি আমরা। প্রতিবেদনে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ ১২টি সুপারিশ করা হয়েছে।’

জেলা প্রশাসকের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান

অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, ‘তদন্ত করতে গিয়ে প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ করে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হয়েছি আমরা। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত ঘটনা।’ 

এর আগে গত ৫ মার্চ বিকালে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত পার্শ্ববর্তী ৯ এবং ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানকে প্রধান করে এ কমিটি করা হয়। কমিটিতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রতিনিধি, এপিবিএন, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি ছিলেন।

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী