যোগদানের আড়াই মাসেই দেবিদ্বারের ইউএনও’কে বদলি

কুমিল্লা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ২০:৩৪আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২০:৩৪

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর বদলির আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ হয়।

ওই প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভূঞা উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। এর আগে, ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল। তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, সরকারি অনুষ্ঠানে প্রটোকল ভেঙে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানোসহ নানা অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের ১ ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবিদ্বার উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকে বিভিন্ন কর্মকাণ্ডে একাধিকবার আলোচনায় আসেন। জনস্বার্থে কয়েকটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ইজারা না দেওয়ার জন্য দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ এক চিঠি দিয়ে পৌর প্রশাসক ইউএনও ডেজী চক্রবর্তীকে অনুরোধ করেছিলেন। তার অনুরোধ সত্ত্বেও ইউএনও কুমিল্লা-সিলেট মহাসড়কও ইজারা দেন। যা নিয়ে চালক মালিকরাও বিক্ষোভ করেছিলেন।

বদলির বিষয়ে জানতে ইউএনও ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম