আইনজীবীকে মারধরের মামলায় পৌর কাউন্সিলর কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ০৯:১৩আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৯:১৩

লক্ষ্মীপুরে আনাস কামাল নামে সুপ্রিমকোর্টের এক আইনজীবীকে মারধরের ঘটনায় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজুকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় আরও দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

সোমবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. ইউসুফের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ জানান, আইনজীবীকে মারধরের মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ পাটওয়ারী উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। রবিবার (১২ মার্চ) জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কাউন্সিলর রাজু ও তার ভাই বিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবী আনাস কামাল লক্ষ্মীপুর পৌর ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী একেএম ফজলুল করিমের ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী।  

মামলা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায় কাউন্সিলর রিয়াজ ও আইনজীবী কামলের বাড়ির রাস্তা সংস্কার করা হচ্ছিল। গত ২৩ জানুয়ারি সকালে কামালের জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার সময় বাধা দেওয়া হয়। এতে রিয়াজের ছোট ভাই বিপুর সঙ্গে আইনজীবী কামালের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিপু লোকজন নিয়ে কামালের ওপর হামলা চালান। এ সময় আশপাশের লোকজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। 

এ ঘটনায় ওইদিন রাতে আইনজীবী কামালের বড় ভাই ওসমান গনি বাদী হয়ে মামলা করেন। মামলায় কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী, তার ভাই বিপু পাটওয়ারী, জহির হোসেন, নোমানসহ পাঁচ জনকে আসামি করা হয়।

/আরআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম