প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সার্জেন্ট নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০২৩, ১০:১৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১০:১৯

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় মুজাহিদ চৌধুরী (৩০) নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) রাত ১১টায় হালিশহর ওয়াই জনশং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুজাহিদ ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট নাজমুল জানান, মুজাহিদ ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হালিশহর থানাধীন ওয়াই জংশন টোল রোডের সামনে রাত ১১টায় কর্তব্যরত পুলিশ সার্জেন্টকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এ সময় আরও একজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক মুজাহিদকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তার মৃত্যু হয়।’

হালিশহর থানার এসআই হারুন রশিদ জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম