সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

অক্সিজেন বোতলজাত করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০২৩, ১২:০০আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:০২

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় অক্সিজেন বোতলজাত করার সময় অতিরিক্ত চাপেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। সোমবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নয়টি সুপারিশও করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তদন্ত কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্তে অনেক বিষয় উঠে এসেছে। এ দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের অনেক গাফিলতি বা ত্রুটি ছিল। যার কারণে এ বিস্ফোরণ ঘটছে। কী কী গাফিলতি ছিল তা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এ কারখানায় শিল্প-কারখানার জন্য অক্সিজেন বোতলজাত করা হয়। অক্সিজেন বোতলজাত করার সময় অতিরিক্ত চাপের কারণেই এ বিস্ফোরণ ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ জন্য নয়টি সুপারিশ করা হয়েছে।’

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, এ বিষয়ে বিকাল ৩টায় প্রেস ব্রিফিং করা হবে। 

গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাত জন নিহত হন। আহত হন ৩০-৩৫ জন। ঘটনার দিনই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক।

/আরআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম