শিশুকে ধর্ষণচেষ্টায় ৭৫ বছরের বৃদ্ধ কারাগারে

মীরসরাই প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১৮:৪১আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৮:৪৭

চট্টগ্রামের মীরসরাইয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তোতা মিয়া (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী শিশুর মা জানান, তোতা মিয়া তার প্রতিবেশী। তোতা মিয়ার দোকান রয়েছে। সোমবার সকালে শিশুটি তার দোকানে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে মেয়েটি পরিবারকে জানায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে পুলিশকে জানানোর পরামর্শ দেন।

মীরসরাই থানার উপ-পরিদর্শক মুফিজুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে ওই শিশুর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত তোতা মিয়াকে সোমবার (২৭ মার্চ) রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তিনি পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম