হেলমেট ছাড়া তেল পাবেন না মোটরসাইকেলের চালকরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ২২:৪৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২২:৪৭

সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চালকের মাথায় হেলমেট না থাকলে কোনও পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানি সরবরাহ করা হবে না।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে আয়োজিত সড়কে শৃঙ্খলা আনার জন্য যানবাহনের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আগামী ১০ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ লক্ষ্যে স্লোগান ঠিক করা হয়েছে, ‘হেলমেট দেখে জ্বালানি দেবো, জীবন বাঁচাতে সহায়ক হবো। হেলমেট পরুন, জীবন বাঁচান।’ এসব স্লোগান নিয়ে সবকটি পাম্পে ব্যানার টানিয়ে দেওয়া হবে এবং মাইকিং করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় জানানো হয়, কাগজপত্রবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালককে ধরতে অভিযান অব্যাহত থাকবে। সিএনজি পাম্পগুলোতে নির্ধারিত চাপের নিচে গ্যাস দেওয়া হলে প্রয়োজনে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়াসহ ১০টি সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী তিন মাস পর এসব বাস্তবায়ন বিষয়ে পুনরায় সভা অনুষ্ঠিত হবে।

এ সময় একাধিক পাম্পের বিরুদ্ধে ভেজাল জ্বালানি সরবরাহ ও ওজনে কম দেওয়ার অভিযোগ আনা হয়। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সভায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ডেইজি রায় টুম্পা, বিআরটিএর সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী, বিএসটিআইএর কুমিল্লার সহকারী পরিচালক আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. অহিদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া।

সভায় জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। ঈদের আগে আরও সভা করে শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হবে। তবে এ জন্য প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী