বাড়ি থেকে প্রাইভেটকার চুরি, গ্যাস শেষ হওয়ায় ফেলে পালালো চোরেরা

মীরসরাই প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ২২:৫৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২২:৫৫

চট্টগ্রামের মীরসরাইয়ে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় মীরসরাই সদরের লায়লা কাননের সামনে রাখা প্রাইভেটকার (চট্ট মেট্রো গ ১১-৯৫৬০) চুরি করে নিয়ে যায় দুই চোর। এরপর দুপুরে মীরসরাই থেকে ৩০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গ্যাস শেষ হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গাড়ি রেখে পালিয়ে যায় তারা।  

প্রাইভেটকার মালিক সৈয়দ জাহিদ হাসান বলেন, বৃহস্পতিবার ভোর ৬টায় আমি অফিস শেষ করে (নাইট শিফট) বাসায় ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে দেখি, বাড়ির উঠানে রাখা প্রাইভেটকার নেই। তখন সিসিটিভি ফুটেজে দেখতে পাই দুই যুবক গাড়ির দরজার তালা ভেঙে, জিপিএস ট্র্যাকার খুলে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। পরে খবর পাই, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়কের পাশে গাড়িটি রয়েছে। গিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি।

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, থানায় গাড়ি চুরির লিখিত অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নিলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় গাড়িটি পাওয়া যায়। এরপর মালিককে গাড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে। গাড়ি চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের