স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল থেকে তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৩, ১৬:৩১আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৬:৩১

নোয়াখালীর সুবর্ণচরে এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আরাফাত হোসেন (১৯) নামে এক তরুণকে ঘটনাস্থল থেকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সোমবার (১০ এপ্রিল) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আরাফাত হোসেন পশ্চিম চরজব্বার গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত তরুণ একই এলাকার হওয়ার সুবাদে ওই কিশোরীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আরাফাতের পরিবার ও আত্মীয়-স্বজনকে জানানোর পরও কোনও সমাধান হয়নি। পরিবারকে জানানোর পর ক্ষিপ্ত হয়ে উঠে আরাফাত, এর জেরে গত রবিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ছাত্রীটির গতিরোধ করে তাকে কৌশলে নিজেদের বসতঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষণ করে, এ সময় ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও আরাফাতকে আটক করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পর তাদের সহযোগিতায় অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা আয়েশা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি আরাফাতকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের