‘এই সরকারের আমলে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে, তা অতীতে পারেনি’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৩, ২৩:২৯আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২৩:২৯

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছে।’ 

তিনি বলেন, ‘এই সরকারের আমলে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে, অতীতে কোনও সরকারের আমলে এমন স্বাধীনতা ভোগ করতে পারেনি। তাই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে জনমত গঠন করতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনা করে উন্নয়নের গতি আরও  বাড়াতে হবে।’

সোমবার (১০ এপ্রিল) হাটহাজারী প্রেসক্লাবের নবনির্মিত স্থায়ী কার্যালয়ের উদ্বোধন এবং দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় হাটহাজারী প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

হাটহাজারী উপজেলা পরিষদ মার্কেটের দোতলায় প্রেসক্লাব কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক এইচএম মনসুর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে প্রেসক্লাবের উন্নতি ও সমৃদ্ধি এবং দেশের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী বড় মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি মো. জসিমুদ্দিন।

প্রেসক্লাবের দফতর সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক। 

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম