কক্সবাজারে ১৯ ইউনিয়নে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

কক্সবাজার প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৩

ইউপি নির্বাচন-২০১৬ আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে কক্সবাজারের ৩ উপজেলার ১৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। শুক্রবার আওয়ামী লীগ ও গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা তালিকা নিশ্চিত করে জানিয়েছেন, ‘কক্সবাজার জেলার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি একজোট হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে এই প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। এ কারণে প্রতীক বরাদ্দের জন্য কাগজপত্র জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে।
অপরদিকে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী জানিয়েছেন, ‘তৃণমূলের মতামত, ভোটারদের আগ্রহ ও ক্লিন ইমেজের ওপর ভিত্তি করে ইউপি নির্বাচনে প্রার্থীদের তালিকা করা হয়েছে। দলীয় হাই কমান্ডের নির্দেশনা পেলে প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

কক্সবাজারে জেলার বিভিন্ন উপজেলার ইউপি প্রার্থীদের তালিকা-

মহেশখালী উপজেলা

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন, কালারমারছড়া ইউনিয়নে সেলিম চৌধুরী, হোয়ানক ইউনিয়নে মোস্তাফা কামাল, ধলঘাটা ইউনিয়নে কামরুল হাসান, মাতারবাড়ি ইউনিয়নে এনামুল হক রুহুল, বড় মহেশখালী ইউনিয়নে শরীফ বাদশা, ছোট মহেশখালী ইউনিয়নে জিহাদ বিন আলী এবং কুতুবজুম ইউনিয়নে মোশাররফ হোসেন খোকন।

বিএনপি মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন, কালারমারছড়া ইউনিয়নে এখলাছুর রহমান, হোয়ানক ইউনিয়নে এনামুল করিম, ধলঘাটা ইউনিয়নে সরওয়ার আলম শাহীন, মাতারবাড়ি ইউনিয়নে নাছির উদ্দিন মোহাম্মদ বাবর চৌধুরী, বড় মহেশখালী ইউনিয়নে আকতার কামাল, ছোট মহেশখালী ইউনিয়নে নুরুল হুদা, কুতুবজুম ইউনিয়নে মো. খোরশেদ।

উল্লেখ্য, মহেশখালী উপজেলার ৮টি ইউনিয়ন হলেও মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় একটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

কুতুবদিয়া উপজেলা

কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন, বড়ঘোপ ইউনিয়নে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উত্তর ধুরুং ইউনিয়নে ইয়াহিয়া কুতুবী, দক্ষিণ ধুরুং ইউনিয়নে আরিফ মোশারফ, আলী আকবর ডেইল ইউনিয়নে মো. নুরুচ্ছফা বিকম, কৈয়ারবিল ইউনিয়নে আজমগীর মাতাব্বর ও লেমশীখালি ইউনিয়নে সৈয়দ আহমদ কুতুবী।

অপরদিকে, বিএনপি’র মনোনীত প্রার্থীরা হলেন, বড়ঘোপ ইউনিয়নে মোবারক হোসেন, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ছৈয়দ আহমদ, উত্তর ধুরুং ইউনিয়নে নেজাম উদ্দিন মেম্বার, আলী আকবর ডেইল ইউনিয়নে ফিরোজ খান চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়নে জালাল আহমদ ও লেমশিখালী ইউনিয়নে আকতার হোসেন।

টেকনাফ উপজেলা

টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীরা হলেন, সদর ইউনিয়নে নুরুল আলম, সাবরাং ইউনিয়নে সোনা আলী, বাহারছড়া ইউনিয়নে মৌলভী আজিজ উদ্দিন, হোয়াইক্যং ইউনিয়নে ফরিদুল ইসলাম, হ্নীলা ইউনিয়নে এসকে আনোয়ার ও সেন্টমার্টিন ইউনিয়নে মুজিবুর রহমান।

অপরদিকে, বিএনপি’র মনোনীত প্রার্থীরা হলেন, সদর ইউনিয়নে জিয়াউর রহমান, সাবরাং ইউনিয়নে সুলতান আহমেদ মেম্বার, বাহারছড়া ইউনিয়নে মো. সেকান্দর মিয়া, হোয়াইক্যং ইউনিয়নে জুনায়েদ আলী চৌধুরী, হ্নীলা ইউনিয়নে জাফর আহমেদ মেম্বার ও সেন্টমার্টিন ইউনিয়নে মৌলভী আব্দুর রহমান।

/এনএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম