রাঙামাটিতে চাঁদের গাড়ি খাদে পড়ে প্রাণ গেলো ২ জনের

রাঙামাটি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ২২:০৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২২:০৮

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ এপ্রিল) বিকালে বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত উপজেলার গবাছড়া এলাকায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার ডুলুপুর গ্রামের মিনহাজুল করিম (২০) ও চট্টগ্রামের হাটহাজারীর পশ্চিম ফরহাদাবাদের মোহাম্মদ নাঈম (২৩)। আহতের নাম মোহাম্মদ শাহিন (২২)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের ইউনুছ আলীর ছেলে।

স্থানীয় ভাবে জানা গেছে, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। গবাছড়া নামক এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুজন মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বুলবুল আহমদ জানান, সন্ধ্যা ইফতারের পর হাসপাতালে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে তিন জনকে আনা হলে দুজনকে মৃত পাওয়া যায়। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার