চট্টগ্রামে বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৫ এপ্রিল ২০২৩, ২৩:১২আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২৩:১২

চট্টগ্রামের হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের ২৩০ কেভির বৈদ্যুতিক ট্রান্সফরমারে (সিটি, সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবার (১৫ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে বিদ্যুৎ কেন্দ্রে এ ধরনের বৈদ্যুতিক গোলোযোগ হতে পারে। এই দুর্ঘটনার কারণে চট্টগ্রামের কিছু কিছু এলাকা লোডশেডিংয়ের কবলে পড়ে। বর্তমানে স্বাভাবিক হয়ে এসেছে। তবে আগুনে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।

ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, হাটহাজারীর একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম