কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, রেলের ৪ জনকে বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১৬:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬:২৪

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় রেলের চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্ব অবহেলার কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরখাস্ত হওয়া চার জন হলেন- স্টেশনের গার্ড আবদুল কাদের, লোকো মাস্টার জসিম উদ্দিন, সহকারী লোকো মাস্টার মো. মহসিন ও সিগন্যাল মেইনটেইনার আবদুল ওয়াহিদ।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন, কমিটির সদস্য সচিব নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব ও কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান ও কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান ও লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন।

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, রেলের ৪ জনকে বরখাস্ত

ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন বলেন, আমরা কাজ করছি ঘটনাটি নিয়ে। তিন কার্য দিবসের মধ্যেই ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে বলে মনে করছি। তাছাড়া যদি এর সঙ্গে কেউ জড়িত থাকে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানপুর রেল স্টেশনের চার নম্বর লুফ লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে দুমড়েমুচড়ে যায় ওই ট্রেনের ছয়টি বগি। দুই ট্রেনের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়। গুরুতর চার জনসহ আহত হন ৩৫ জন।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম