ট্রলার থেকে উদ্ধার ৬ লাশ স্বজনদের কাছে হস্তান্তর

কক্সবাজার প্রতিনিধি 
২৪ এপ্রিল ২০২৩, ২৩:২৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ২৩:২৮

কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে উদ্ধার ১০ লাশের মধ্যে ছয়টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন। তবে বাকি চার জনের লাশ হস্তান্তর করা হয়নি।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদর হাসপাতালের মর্গ থেকে এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর মধ্যে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার রফিক মিয়ার ছেলে সামশুল আলম প্রকাশ সামশু মাঝির লাশ গ্রহণ করেন স্ত্রী রোকেয়া বেগম, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়ার লাশ গ্রহণ করেন তার বাবা, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের জাফর আলমের ছেলে শওকত উল্লাহর লাশ গ্রহণ করেন ভাই আয়াত উল্লাহ, চকরিয়ার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহানের লাশ গ্রহণ করেন স্ত্রী হাফিজা বেগম, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের মুসা আলীর ছেলে গণি ওসমানের লাশ গ্রহণ করেন মা জহুরা বেগম এবং একই ইউনিয়নের মোহাম্মদ হোসনের ছেলে নুরুল কবিরের লাশ গ্রহণ করেন তার বাবা।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের উপস্থিতিতে লাশগুলো হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, ‘দাফন-কাফনের জন্য নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘১০ জনের মধ্যে ছয় জনের লাশ স্বজনরা শনাক্ত করার পর যাচাই-বাছাই শেষে হস্তান্তর করা হয়েছে। অপর চার জনের লাশ হাসপাতাল মর্গে আছে। তবে সবগুলো লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষা করার পর পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত হবো আমরা।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘যে ছয় জনের লাশ হস্তান্তর করা হয়েছে, তাদের স্বজনদের থানায় এজাহার জমা দিতে বলা হয়েছে। এজাহার পাওয়ার পর মামলা নথিভুক্ত হবে।’

এর আগে রবিবার দুপুরে নাজিরারটেক সমুদ্র উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ছয় লাশ হস্তান্তরের পর চার জনের লাশ মর্গে আছে। স্বজনদের দাবি, তারা হলেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮), শাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ (২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ (১৪), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম (৩৪)। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের লাশ হস্তান্তর করেনি পুলিশ। 

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের লাশ হস্তান্তর করা হবে। প্রয়োজনে পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। কারণ লাশগুলো এতই বিকৃত হয়ে গেছে যে, কে কার স্বজন তা নিশ্চিত করা কঠিন।’

 

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম