ওসিকে ধাক্কা, উপমন্ত্রীর বডিগার্ড ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০২৩, ২১:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২১:২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার ঘটনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বডিগার্ড সন্তু শীলকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে যুক্ত হয়েছে।

সন্তু শীল সিএমপির বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই)। মঙ্গলবার (২৫ এপ্রিল) তাকে প্রত্যাহার করা হয়। সেইসঙ্গে এ ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোতোয়ালি থানার ওসিকে ধাক্কা দেওয়ার ঘটনায় এএসআই সন্তু শীলকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার তাকে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আসিফ মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে যথাসময়ে প্রতিবেদন জমা দেবেন।’

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরীকে প্রটোকল দিয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল কবির। এ সময় ওসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এএসআই সন্তু শীল। সঙ্গে সঙ্গে ওসি প্রতিবাদ করলে উপমন্ত্রীর বডিগার্ড তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওসি। তখন বডিগার্ড ও ওসিকে অনুষ্ঠানস্থলের পাশের কক্ষে নিয়ে যান মহিবুল হাসান চৌধুরী। ওই দিন রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেন ওসি। সেইসঙ্গে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দেন। 

এ বিষয়ে জানতে মঙ্গলবার বিকালে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি ওসি জাহিদুল কবির। তবে ঘটনার দিন তিনি বলেছিলেন, ‘আমি জিডি করেছি। এ নিয়ে কোনও কথা বলতে চাই না। যা বলার সিএমপি কমিশনারকে বলেছি।’ 

আরও পড়ুন: ওসিকে ধাক্কা দিলেন উপমন্ত্রীর বডিগার্ড, থানায় জিডি

/এএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম