জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০২৩, ২৩:৪৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২৩:৪৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোসনে আরা (৫০) এবং তার ছেলে পারভেজ (৩০)। তাদের পিটিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হোসনে আরার আরও দুই ছেলেসহ তিন জন আহত হন। এর মধ্যে তার ছোট ছেলে মো. আরজ (২২) ও মো. সিফাতকে (১৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় এক নারীসহ চার জনকে চমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসক আহত মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই জনের চিকিৎসা চলছে।’

সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ‘জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় মা-ছেলের খুন হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান