৮ রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ২৩:২৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২৩:৩০

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ আট সন্ত্রাসীকে ধরিয়ে দিতে টেকনাফের নেচার পার্ক রোহিঙ্গা ক্যাম্পে পোস্টার লাগানো হয়েছে। এই আট সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পাঁচ থেকে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। সচেতন রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে এসব পোস্টার লাগানো হয়। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে টেকনাফের দমমিয়া নেচার পার্কসহ বিভিন্ন ক্যাম্পে এ ধরনের পোস্টার দেখতে পান অনেকে। অবশ্য বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা। তিনি বলেন, ‌‘ওসব পোস্টার বিভিন্ন ক্যাম্পে দেওয়া হয়েছে। তবে তা আমরা প্রকাশ করিনি। পোস্টারে থাকা ব্যক্তিরা আরসা সন্ত্রাসী। আমরা তাদের ধরার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পের বিভিন্ন স্থানে আমাদের নজরদারি আছে। গোয়েন্দা তৎপরতাও রয়েছে। তাদের দেখা গেছে, এমন খবর এলে গ্রেফতার করা হবে।’

পোস্টারে থাকা সন্ত্রাসীরা হলেন আরকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মির প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি, মাওলানা আকিজ, শামসু উদ্দিন, মৌলভী মোস্তাক আহমেদ, রহমত উল্লাহ মুসা, নুর কামাল ওরফে সমি উদ্দিন, মৌলভী মোস্তাক আহমেদ এবং ওস্তাদ খালেদ।

রোহিঙ্গাদের ভাষ্যমতে, পোস্টারে বার্মিজ ভাষায় যা লেখা ছিল, তারা সন্ত্রাসী। এ মানুষগুলোকে ধরিয়ে দেওয়ার আহ্বান। যদি কোনও ক্যাম্পে কেউ তাদের দেখতে পায় তাহলে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য বলা হলো। তাদের ক্যাম্পে কেউ দেখলে তথ্য দিয়ে সহায়তা করলে পাঁচ লাখ এবং ধরিয়ে দিলে ১০ লাখ টাকা দেওয়া হবে।

স্থানীয় রোহিঙ্গা নেতা মোহাম্মদ নুর বলেন, ‘আজকে সকাল থেকে বিভিন্ন ক্যাম্পের ব্লকে ব্লকে এ ধরনের পোস্টার দেখেছি। যেখানে অস্ত্রসহ সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরেও এসেছে।’ 

নেচার পার্ক ক্যাম্পের বাসিন্দা নুর আলম বলেন, ‘পোস্টারে যাদের ছবি আছে, তারা সবাই আরসা সন্ত্রাসী। বিশেষ করে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, অপহরণ,  চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের গ্রেফতার করতে পারলে ক্যাম্পে শান্তি ফিরবে। আমরাও চেষ্টা করছি, তাদের ধরিয়ে দিতে। ক্যাম্পের অর্ধেক অপরাধ এদের মাধ্যমে চলে। বিভিন্ন সময় মহড়া দেখেছি তাদের।’

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের