ট্রলারে ১০ লাশ: আদালতে দুই আসামির জবানবন্দি, যা বললেন রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৩, ২০:৩৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২১:১০

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ভাসমান ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিন দিনের রিমান্ড শেষে রবিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞার আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

জবানবন্দি দেয়া আসামিরা হলেন বাঁশখালীর ফজল কাদের মাঝি ও আবু তৈয়ব মাঝি। তারা তিন দিনের রিমান্ডে ছিলেন।

রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর থানার পরিদর্শক দূর্জয় বিশ্বাস দুজনকে আদালতে হাজির করেন। তিনি জানিয়েছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন দুজন। এর পরিপ্রেক্ষিতে দুজন কক্সবাজার সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞার কাছে জবানবন্দি দিয়েছেন। তবে কী বলেছেন তিনি জানেন না। এটা আদালতের বিচারক জানবেন।

তিনি জানান, রিমান্ডে এই দুই আসামি স্বীকার করেছেন, ৯ এপ্রিল সাগরে একটি ট্রলারকে (সামশু মাঝির) ঘিরে ৭-৮টি ট্রলারের লোকজন ডাকাত ডাকাত বলে মারতে দেখেছেন। যারা মারধর করছিলেন তারা সবাই মহেশখালীর মানুষ। আর তারা বাঁশখালীর বাসিন্দা। ফলে এ দুজন ঘটনাস্থল থেকে বাঁশখালী চলে গেছেন।

এদিকে, এ মামলায় গত ২৫ এপ্রিল চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে গিয়াস উদ্দিন মুনির (৩২) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। মুনির বদরখালী এলাকায় মো. নুর নবীর ছেলে।

রবিবার দুপরে কক্সবাজার সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা আসামি মুনিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে যেকোনও সময় রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যাবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।

তিনি জানান, আদালতের আদেশে করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মাতারবাড়ি এলাকার ট্রলার মালিক বাইট্টা কামাল ও চার নম্বর আসামি ট্রলার মাঝি করিম সিকদারের পাঁচ দিনের রিমান্ড রবিবার শেষ হচ্ছে। সোমবার ওই দুজনকেও আদালতে পাঠানো হবে।

এই দুই আসামির কাছে কী তথ্য পাওয়া গেছে সেটা জানাতেও অপারগতা প্রকাশ করেছেন পুলিশের এই কর্মকর্তা।

গত রবিবার (২৩ এপ্রিল) গুরা মিয়ার মালিকানাধীন একটি ট্রলার সাগরে ভাসতে দেখা যায়। ট্রলারটি নাজিরারটেক উপকূলে নিয়ে এলে সেটির হিমাগারে হাত-পা বাঁধা ১০ জনের লাশ পাওয়া যায়। ইতোমধ্যে উদ্ধার হওয়া ছয় জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করলেও মর্গে রয়ে গেছে চার জনের লাশ। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তাদের পরিচয়।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল গ্রেফতারের পর বাঁশখালীর কুদুকখালী এলাকার মৃত সিরাজুল হকের ছেলে ফজল কাদের মাঝি (৩০) ও শামসুল আলমের ছেলে আবু তৈয়ব মাঝিকে (৩২) পুলিশের কাছে সোপর্দ করেছিল র‍্যাব। এরপর আদালতে নির্দেশে গত ২৭ এপ্রিল তিন দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয় তাদের। এর আগে আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। আগামীকাল সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক