সৌরজগত দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রাঙামাটি প্রতিনিধি
০৬ মে ২০২৩, ১৭:৪৪আপডেট : ০৬ মে ২০২৩, ১৭:৪৪

রাঙামাটিতে প্রথমবারের মতো মহাকাশ পর্যবেক্ষণের জন্য ক্যাম্প করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। এমন আয়োজন বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ভূমিকা রাখবে বলে মত আয়োজকদের। সাড়া পাওয়ায় আগামীতে বড় পরিসরে এমন আয়োজনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

জেলার শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মীর আযোহান পাপড়ি সহপাঠীদের সঙ্গে সৌরজগতের গ্রহ-নক্ষত্র দেখতে এসেছে। টেলিস্কোপ দিয়ে জীবনে প্রথমবার খুব কাছ থেকে গ্রহ-নক্ষত্র দেখে উচ্ছ্বসিত এই শিক্ষার্থী।

শুধু পাপড়ি নয়, সৌরজগতের গ্রহ-নক্ষত্রের সঙ্গে পরিচয় করাতে সন্তানদের নিয়ে ক্যাম্পে এসেছেন অনেক অভিভাবক। তাদের আগমনে শুক্রবার সন্ধ্যায় শহরের হ্রদ তীরবর্তী শহীদ মিনার চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে। গ্রহ-নক্ষত্র কাছ থেকে দেখতে পেয়ে খুশি এসব শিক্ষার্থী। এমন আয়োজন সন্তানদের বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করবে বলে জানালেন অভিভাবকরা।

শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিল্টন চাকমা বলেন, ‘বইয়ে টেলিস্কোপের কথা পড়েছি। কখনও দেখার সুযোগ হয়নি। টেলিস্কোপের মাধ্যমে খুব কাছ থেকে চাঁদ দেখলাম। ভিন্ন এক অভিজ্ঞতা হলো।’

আরেক শিক্ষার্থীর অভিভাবক মো. হান্নান বলেন, ‘এর মাধ্যমে শিশুদের বিজ্ঞান বিষয়ে আরও আগ্রহ বাড়বে। এই ধরনের আয়োজন মাঝেমধ্যে করা উচিত।’

আয়োজকদের দেওয়া তথ্যমতে, তিন ঘণ্টার এই প্রদর্শনীতে গ্রহ-নক্ষত্র দেখেছেন প্রায় এক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। 

পাহাড়ি এই শহরে এমন আয়োজন প্রথম উল্লেখ করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে এমন আয়োজন। দারুণ সাড়া পাওয়া গেছে। আবারও আয়োজনের দাবি জানিয়েছেন অনেকে। আবারও আয়োজনের চেষ্টা করবো আমরা।’ 

ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে বড় পরিসরে এমন আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম