চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২৩, ০১:৫০আপডেট : ০৯ মে ২০২৩, ০১:৫০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গোলাম আজাদ (৫৫) নামে এক হত্যা মামলার সাক্ষীকে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন ওই সাক্ষীকে অপহরণ করে নিজ বাড়িতে আটকে রাখেন বলে অভিযোগ গোলাম আজাদের। পরে পুলিশের অভিযানের খবর পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। রবিবার (৭ মে) রাতে জোয়ারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গোলাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাত ৯টার দিকে শহর থেকে নিজ গাড়িতে চন্দনাইশে যাচ্ছিলাম। কর্ণফুলী নতুন ব্রিজ টোলপ্লাজায় পৌঁছালে চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে তার লোকজন আমার গাড়ি থামান। এ সময় গুলি করার হুমকি দিয়ে আমাকে অপহরণ করে চন্দনাইশের বাড়ির একটি কক্ষে আটকে রাখেন চেয়ারম্যান। বিষয়টি আমার ভাগিনা এরশাদ জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ মধ্যরাতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালালে আমাকে ছেড়ে দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার মোবাইল, ঘড়ি এবং আড়াই লাখ টাকার বেশি ছিনিয়ে নিয়ে গেছেন চেয়ারম্যান ও তার লোকজন।’

গোলাম আজাদ আরও বলেন, ‘চট্টগ্রাম শহরে রুনা নামে এক কিশোরীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় মামলা করা হয়। আমি ওই মামলার সাক্ষী। এ জন্য আমাকে অপহরণ করেছেন চেয়ারম্যান।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ নভেম্বর নগরীর ১৩ নম্বর আইস ফ্যাক্টরি রোডে চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরীর বাসায় কাজ করতো রুনা (১৪) নামে এক কিশোরী। তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার সাক্ষী আজাদ। পরে এক নারীকে ভুয়া বাদী সাজিয়ে মামলাটি প্রত্যাহার করা হয়। গত ১৭ এপ্রিল ছয়টি মানবাধিকার সংগঠনের নেতারা চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহারের অভিযোগ তুলেছেন।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘রবিবার রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চেয়ারম্যানের বাড়িতে যায় পুলিশ। বলা হয় ব্যবসায়ী আজাদকে চেয়ারম্যান অপহরণ করে আটকে রেখেছেন। কিন্তু আমরা বাড়িতে গিয়ে আজাদকে পাইনি। তাকে চেয়ারম্যান অপহরণ করেছেন অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আজাদ। আমরা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে জানতে চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম