ধর্ষণ মামলার রহস্য উদ্ঘাটন করে পুরস্কার পেলো থানাটি

কুমিল্লা প্রতিনিধি
১২ মে ২০২৩, ১৭:৩৬আপডেট : ১২ মে ২০২৩, ১৯:৫২

কুমিল্লার বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সঙ্গে সদর উপজেলার এক তরুণীর (১৯) পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখান থেকে প্রেম। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় ছেলের বাড়ি শাকপুরের বাড়িতে আসে মেয়েটি। রাত সাড়ে ১০টায় রাফির মা-বাবা তরুণীকে বাড়ি থেকে বের করে দেন। সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেরার পথে শাকপুর ইঞ্জিনিয়ার গেটের সামনে তার গতিরোধ করে কয়েকজন তরুণ। তারা তরুণীকে পাশের একটি বাগান বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

রাতেই ওই ভুক্তভোগী বরুড়া থানায় অভিযোগ দিলে ২৬ এপ্রিল অটোরিকশাচালককে আটক করে পুলিশ। তার থেকে তথ্য নিয়ে শনাক্ত করা হয় বাকিদের। প্রেমিক রাফিসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো- শাকপুর গ্রামের রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)। 

এই মামলার রহস্য উদ্ঘাটন করে কুমিল্লা জেলায় মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ টিম নির্বাচিত হয়েছে বরুড়া থানা টিম। বৃহস্পতিবার (১১ মে) কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ সুপার আবদুল মান্নান থানার ওসি ফিরোজ আহমদ ও তার টিমকে পুরস্কৃত করেন।

এই বিষয়ে ওসি ফিরোজ আহমদ বলেন, মানুষের সেবায় কাজ করা আমাদের দায়িত্ব। এর মাঝেও প্রত্যেক ভালো কাজের স্বীকৃতি অনুপ্রেরণা জোগায়। থানার সব অফিসার ও ফোর্সকে ধন্যবাদ জানাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী