ছয় ঘণ্টার অভিযানে ৭০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:৫৮

চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ১৫টি পুকুরসহ প্রায় ১০০ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরের সমুদ্র উপকূলের উত্তর কাট্টলী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক অভিযানে নেতৃত্ব দেন। উদ্ধার হওয়া জমির বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা।

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উত্তর কাট্টলী সমুদ্র উপকূলীয় এলাকায় এসব পুকুরসহ প্রায় ১০০ একর জমি একটি চক্র বছরের পর বছর অবৈধভাবে দখল করে রেখেছিল। সম্প্রতি জেলা প্রশাসক জমি ও পুকুরগুলো উদ্ধারে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।

ছয় ঘণ্টার অভিযানে ৭০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বেহাত হওয়া প্রায় ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। একটি চক্র সরকারি জায়গা বহু বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। অভিযানে প্রায় ছোট বড় ৩০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ১০টি সরকারি সাইনবোর্ড নির্দেশনাসহ টাঙানো হয়েছে যাতে কেউ অবৈধ অনুপ্রবেশ না করে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আজ উত্তর কাট্টলী এলাকায় ১৫টি পুকুরসহ প্রায় ১০০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সম্পূর্ণ জায়গাটি সরকারের দখলে নিয়ে এসেছি। এর আগে সীতাকুণ্ড এলাকায় প্রায় ১৯৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মেরিন ড্রাইভের পাশে এই উদ্ধার জমিসহ প্রায় ৭৫০ একর জমি নিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট, সংরক্ষিত বন, সাইক্লিং ট্র্যাক, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ইত্যাদি গড়ে তোলা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম