চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মে ২০২৩, ১৫:৩৩আপডেট : ১৯ মে ২০২৩, ১৫:৩৩

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটকেরা হলেন- মো. ইসমাইল (২৮), মো. মাইনুদ্দীন (২৫), মো. সাকিব (২৬), মো. ইয়াছিন আরাফাত (২২) ও মো. রাসেল (১৯)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ছোরা উদ্ধার করা হয়। 

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, গত রাতে পাঁচটি স্টিলের তৈরি ছোরাসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশন, বিআরটিসি, স্টেশন রোড, রিয়াজুদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিলেন। পাঁচ জনকে আটক করা গেলেও অজ্ঞাতনামা ৪/৫ জন পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম