টেকনাফে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
২৪ মে ২০২৩, ১৪:১৫আপডেট : ২৪ মে ২০২৩, ১৪:১৫

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকালে বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃতেরা হলেন- বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া সোনালীর ছেলে রহমত উল্লাহ (৩৪) ও একই  ইউনিয়নের বাইন্যা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টার দিকে রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। এরই এক পর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বাহারছড়া ইউনিয়নের বাইন্যা পাড়ার বাসিন্দা মুজিব উল্লাহ জানান, সকাল ১০টার দিকে সাগর পাড়ে ঘুরতে গিয়ে বজ্রাঘাতে ধইল্যা আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, সকাল ১১টার দিকে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়। এছাড় ঝড়ো হাওয়ায় অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে।

টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম জানান, বাহারছড়া ইউনিয়নের দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম