খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪৬

খাগড়াছড়ি মোটরসাইকেল চালক আজিজুল হক শান্তকে হত্যার প্রতিবাদে পুরো খাগড়াছড়ি জেলায় সোমবার শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।
পুলিশি নিরাপত্তায় সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো খাগড়াছড়ি শহরে প্রবেশ করলেও জেলা থেকে কোনও বাস অথবা ট্রাক রাজধানী বা অন্য কোনও জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতারা জানান, মাটিরাঙা উপজেলার মোটরসাইকেল চালক আজিজুল হক শান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা রবিবার বিক্ষোভ-সমাবেশ করেছেন। আজ সোমবার তারা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ পালন করবেন। অবরোধ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে পুলিশ বলছে, এই অবরোধের কোন মানে হয়না। কারণ হত্যাকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, চার দিন নিখোঁজের পর গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙার রিছাং ঝর্ণা এলাকা হতে আজিজুল হক শান্তর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই উপজেলার সাপমারা এলাকার থাপুইপাড়া এলাকার ধন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করে পুলিশ।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম