চট্টগ্রামে টানা বৃষ্টিতে পানি জমেছে কয়েক জায়গায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মে ২০২৩, ১৬:৫১আপডেট : ২৪ মে ২০২৩, ১৬:৫১

চট্টগ্রামে বুধবার (২৪ মে) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনের দাবদাহের পর এ বৃষ্টি বন্দর নগরের জনজীবনে স্বস্তি দিলেও বিকাল না হতেই নেমে এসেছে রাতের অন্ধকার। তাই বিভিন্ন অফিস-আদালতে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে কাজ সারতে হচ্ছে।

এদিকে, টানা বৃষ্টিতে নগরের কোথাও কোথাও সড়কে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি একাধিক কাদামাখা সড়কে পায়ে হাঁটা কষ্টকর হচ্ছে।

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পানি জমেছে কয়েক জায়গায়

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিতে চকবাজার, মুরাদপুর, বাকলিয়া, ষোলশহরসহ বেশ কিছু এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রাত ১২টা পর্যন্ত এভাবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পানি জমেছে কয়েক জায়গায়

মুরাদপুর এলাকার বাসিন্দা ইউসুফ তালুকদার জানান, মুরাদপুর-অক্সিজেন সড়কে নির্মাণাধীন একটি কালভার্টকে কেন্দ্র করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্মাণ হলেও এখনও খুলে দেওয়া হচ্ছে না। যার কারণে বৃষ্টিতে কালভার্টের ওপর কাদা পানিতে একাকার হয়েছে। এতে সেটি পার হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পানি জমেছে কয়েক জায়গায়

এদিকে, মুরাদপুর-অক্সিজেন সড়কের সঙ্গীত, হামজারবাগ, আতুরার ডিপো, রৌফবাদসহ বেশ কয়েক স্থানে পানি জমে যানচলাচলে বিঘ্ন ঘটছে। সঙ্গীত থেকে জাঙ্গালপাড়ার অভ্যন্তরীণ সড়ক দিয়ে হাঁটাচলা কষ্টকর হয়ে পড়েছে।

/এফআর/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম