নোয়াখালীতে মাটিচাপা অবস্থায় প্রবাসীর লাশ উদ্ধার, স্ত্রী ও ছেলে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:১২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:১২

নোয়াখালী নোয়াখালীতে সৌদি আরবে প্রবাসী মো. আবদুস জাহের নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত দুই দিন থেকে মো. আবদুস জাহের নিখোঁজ ছিলেন। সোমবার বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামে নিজ বাড়ির পাশের খালে মাটিচাপা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। 
আবদুস জাহেরের ছোট ভাই কবির হোসেন জানান, দুই মাস আগে দেশে আসেন তার ভাই। এরপর সৌদি আরব থেকে পাঠানো টাকা হিসেব নিয়ে স্ত্রী রেহানা বেগমের সঙ্গে ঝগড়া হয় তার। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে স্ত্রীকে মারধর করেন জাহের। এতে ক্ষুদ্ধ হয়ে জাহেরকে ডেকে নেন ছেলে আবদুল হান্নান। এরপর শুক্রবার সকাল থেকে জাহেরের কোনও খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রেহানা ও হান্নান হত্যার বিষয়টি স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাতে বাড়ির পাশের খালের কাদা মাটির নিচ থেকে জাহেরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম