দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মে ২০২৩, ২১:৫৪আপডেট : ২৫ মে ২০২৩, ২১:৫৪

চট্টগ্রামে ১০ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৭৫৬ টাকা ঋণখেলাপির মামলায় দুই ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তারা হলেন ইলিয়াস ব্রাদার্সের সাবেক পরিচালক এমইবি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এ কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিনুল করিম ও এমইবি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এমইবি গ্রুপ ভোগ্যপণ্য বাজারজাতকরণের একসময়ের অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করায় দুই ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে সাত দিনের মধ্যে তাদের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।’

আদালত সূত্র জানায়, ঋণের অনুকূলে কোনও স্থাবর সম্পত্তি বন্ধক নেই দুই ব্যবসায়ীর। যা নিলামে বিক্রির মাধ্যমে ব্যাংক পাওনা সমন্বয় করবে। ঋণ নিয়েছিলেন আমিনুল করিম; জামিনদাতা ছিলেন নুরুল আবছার। ঢাকা ব্যাংক ঋণের টাকা আদায়ে ২০২০ সালের ১৪ নভেম্বর আদালতে মামলা করে। এর আগে থেকে টাকা পরিশোধের জন্য তাদের তাগাদা দিলেও দেননি দুই ব্যবসায়ী।

এরই মধ্যে ব্যাংক কর্মকর্তারা জানতে পারেন দুই ব্যবসায়ী ঋণের টাকা পরিশোধ না করে স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদেশে চলে গেলে আর খুঁজে পাওয়া যাবে না উল্লেখ করে দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম