বিএনপি নেতা নোমানের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ মে ২০২৩, ১৬:৪৫আপডেট : ২৬ মে ২০২৩, ১৬:৪৫

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার জানান, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে খাগড়াছড়ি আসছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান। তার গাড়িবহর শহরে আসার পথে নারকেলবাগান এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছলে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেন। এ সময় আবদুল্লাহ আল নোমানের গাড়িতেও হামলা চালানো হয়। কেন্দ্রীয় এই নেতা রক্ষা পেলেও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ও পৌর ছাত্রদল নেতা ইফতি আহমেদ আহত হন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিএনপি নেতা নোমানের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫

তবে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী দাবি করেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে ইটপাটকেল ছোড়া হয়। পরে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ ও যুবলীগের চার জন আহত হন।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনার কথা শুনেছি। তবে কেউ আহত হওয়ার কথা জানি না। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ সব স্থানে পুলিশ মোতায়েন আছে।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম