ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ি

ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মে ২০২৩, ১৭:১৯আপডেট : ২৬ মে ২০২৩, ১৭:২৩

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর ব্রিজ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখরের গাড়ি। দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য পরিবারসহ তিনি রক্ষা পেয়েছেন।

শুক্রবার (২৬ মে) বেলা ১১টা ১৫ মিনিটে বিজয়নগর থানাধীন রামপুর ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান রিসোর্টে যাওয়ার উদ্দেশে পরিবার নিয়ে ঢাকা থেকে রওনা দেন তিনি। বেলা ১১টা ১৫ মিনিটে ওই স্থানে পৌঁছালে হবিগঞ্জ থেকে ছাড়া ঢাকাগামী দুরন্ত পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৩-১৯৩২) বাসটির সঙ্গে ডেপুটি হাইকমিশনার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। খোখর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী রেহেনা সারোয়ার কাকার, মেয়ে হুদা আব্বাস খোকর, ছেলে মোহাম্মদ খোখর ছিলেন।

হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ডেপুটি হাইকমিশনারসহ তার পরিবারের সবাই সামান্য আহত হয়েছেন। বড় ধরনের কিছু হয়নি। বাসসহ হেলপার মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিকাল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেল ব্যবস্থাপক দিশারী বলেন, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এখনও এসে পৌঁছাননি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম