জনসমাবেশের আগে নোয়াখালীতে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৭ মে ২০২৩, ১২:০৫আপডেট : ২৭ মে ২০২৩, ১২:০৫

নোয়াখালীতে জনসমাবেশের আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রকিসহ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) রাতে নোয়াখালীর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, বিএনপি কর্মী মো. নোমান, আলা উদ্দিন ভুঁইয়া, পিএস দুলাল, সজিব ও নূর উদ্দিন।

শনিবারের (২৭ মে) জনসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। জনসমাবেশ সফল করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে দলটির নেতাকর্মীরা।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, ‘একটি মহল আমাদের আজকের জনসমাবেশকে সামনে রেখে অতি উৎসাহী হয়ে এসব করছে। গণতান্ত্রিক সভা-সমাবেশে বাধা দেওয়ার অধিকার কারও নেই। আমাদের গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা ও কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তাদের শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

/আরআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম