শ্যালিকাকে হত্যার ১৩ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুলাভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০২৩, ১৭:২৭আপডেট : ২৭ মে ২০২৩, ১৭:২৮

চট্টগ্রামের ভুজপুরে শ্যালিকাকে হত্যার ১৩ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহ পরানকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ মে) রাতে জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ভুজপুর থানাধীন পূর্ব হাসনাবাদ এলাকার নূর মোহাম্মদের ছেলে। গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর ধরে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন ছিল।

র‌্যাব জানায়, ২০১০ সালের জানুয়ারি মাসে দেলোয়ারা বেগমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের পর শাহ পরান সংসারের অভাব অনটন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যান। এতে সে বিভিন্ন সময় স্ত্রীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিতো।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১০ সালের ১ এপ্রিল দেলোয়ারা বেগম ও তার ১০ বছর বয়সী ছোট বোন ফারহানা ইয়াছমিন রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন। শাহ পরান তার ভগ্নীপতি নাসিমকে নিয়ে হত্যার উদ্দেশে ঘরে প্রবেশ করে। পরে ঘুমন্ত দেলোয়ারার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় আহত অবস্থায় চিৎকার করলে তার মা ও ছোট বোন ঘুম থেকে জেগে ওঠেন। তাদের বাধা দেয়ার চেষ্টা করলে হাতে থাকা ছোরা দিয়ে শ্যালিকার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ভুজপুর থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই মূল আসামি গ্রেফতার হলেও মামলা চলাকালে জামিন নিয়ে পলাতক যায়। দীর্ঘদিন পলাতক ও আদালতে হাজিরা না দেওয়ার আসামির অনুপস্থিতে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৯ সালের ৯ এপ্রিল তাকে মৃত্যুদণ্ড দেন।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম