প্রধানমন্ত্রীকে নিয়ে ‌‘অশালীন’ বক্তব্য দিয়েছেন বাবা, গ্রেফতার ছেলে

নোয়াখালী প্রতিনিধি
২৭ মে ২০২৩, ১৭:৫২আপডেট : ২৭ মে ২০২৩, ১৭:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশালীন’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে এ ঘটনায় রহমানের ছেলে ও ভাগনেসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

শনিবার (২৭ মে) দুপুরে তিন জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী। গ্রেফতারকৃতরা হলেন আবদুর রহমানের ছেলে নাজমুল হাসান হৃদয় (২৩), ভাগনে ইসমাইল হোসেন রাকিব (২২) এবং ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের জালাল আহমদের ছেলে জুনায়েদ হোসেন (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দোতলার একটি কক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান আবদুর রহমানের দেওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে। শুক্রবার দিনব্যাপী তাকে গ্রেফতারের জন্য অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ। এরই মধ্যে গা ঢাকা দেন তিনি।

ওই ভিডিওতে আবদুর রহমানকে বলতে শোনা যায়, ‘উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের কোনও প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যান ফুলেল মালা দিয়ে বরণ করা হয়। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকা যান, জুতার মালা দিয়ে বরণ করা হয়। আমি মনে করি, এখন শেখ হাসিনা বিএনপিকে বিরোধী দল মনে করেন না, শেখ হাসিনা মনের করছেন বিরোধী দল আমেরিকা।’

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘কেউ কেউ বলেন আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে মজা নিতেছেন। অথচ তার মা এক-এগারোর পর থেকে এখন পর্যন্ত কারাবন্দি হয়ে আছেন। আর তারেক রহমান লন্ডনে যে অবস্থায় আছেন, তা কারাবন্দি থেকে অনেক অনেকগুণ বেশি।’

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার পর থেকে আবদুর রহমানকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তবে তার ছেলেসহ তিন জনকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।’ 

বাবার পরিবর্তে কেন ছেলেকে গ্রেফতার করা হলো জানতে চাইলে ওসি বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম