‘বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক শান্তি পুরস্কার চালু করা উচিত’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ মে ২০২৩, ২১:১৪আপডেট : ২৮ মে ২০২৩, ২১:১৬

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ভারতের জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর নামে শান্তি পুরস্কার চালু আছে। কাজেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “আন্তর্জাতিক শান্তি পুরস্কার” চালু করা উচিত।’

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক শান্তি পুরস্কার চালু করা যেতেই পারে উল্লেখ করে উবায়দুল মোকতাদির বলেন, ‘কারণ শান্তির জন্য নিবেদিত প্রাণ ছিলেন বঙ্গবন্ধু। একজন মানুষ জীবন দিলেন শান্তির বেদিমূলে। জীবন উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। সেই মানুষটির নামে আন্তর্জাতিক শান্তি পুরস্কার ঘোষণা করা উচিত। অবশ্য এরই মধ্যে দেশে-বিদেশে শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করছেন, তাদের স্বীকৃতি দিতে “বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার” প্রবর্তনেরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে আমি অনেক খুশি হয়েছি। এটি দ্রুত চালু করার দাবি জানাই।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রবিবার (২৮ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির বলেন, ‘এই দিবস পালন করে কিছুই হবে না; যদি না আমরা বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত না হই। সেই পথে যদি আমরা হাঁটতে না শিখি, তাহলে শান্তি পদক প্রাপ্তির দিবস পালন করে কাজ হবে না। কাজেই সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক