মিয়ানমার থেকে মাদক আসার খবরে র‍্যাবের অভিযান, ৯ লাখ ইয়াবাসহ গ্রেফতার পাঁচ

কক্সবাজার প্রতিনিধি
৩০ মে ২০২৩, ১৮:২৪আপডেট : ৩০ মে ২০২৩, ১৮:২৪

কক্সবাজারে পৃথক অভিযানে ৯ লাখ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি ও ২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৩০ মে) ভোরে টেকনাফে ৯ লাখ ইয়াবাসহ পাঁচ জনকে ও সোমবার রাতে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকা থেকে দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন আজ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারিরা হলেন- টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), তার মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১) ও হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)। দণ্ডপ্রাপ্ত ওই আসামি হলেন কক্সবাজারের রুমালিয়ারছড়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রশিদ আহমদ।

গ্রেফতার পাঁচ মাদক কারবারি

র‌্যাবের অধিনায়ক জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে ইয়াবা চালান আসার খবরে র‍্যাবের একটি দল জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে হ্নীলার ওয়াব্রাং এলাকা থেকে সাত লাখ ইয়াবাসহ গ্রেফতার করা হয় বাকি দুজনকে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, আরেক অভিযানে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম