জামায়াত নিয়ন্ত্রিত ইসলামি সমাজকল্যাণ পরিষদের লিজ বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মে ২০২৩, ২২:৫৩আপডেট : ৩০ মে ২০২৩, ২২:৫৩

চট্টগ্রামে জামায়াত নিয়ন্ত্রিত ইসলামি সমাজকল্যাণ পরিষদের লিজ বাতিল করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকালে নগরীর চকবাজার থানা এলাকায় কলেজ হোস্টেল গেটের বিপরীতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, ‘একসময় ইসলামি সমাজকল্যাণ পরিষদের অনুকূলে এই ভবনের জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৮ সাল থেকে তারা লিজ নবায়ন করেনি এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল। এ অবস্থায় প্রতিষ্ঠানটির লিজ বাতিল করে ৩০ মে থেকে ওই সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

প্রতীক দত্ত আরও বলেন, ‘অভিযানের সময় ওই প্রতিষ্ঠান থেকে জামায়াত ও ছাত্রশিবিরের প্রচুর বই, ব্যানার, চাঁদা রশিদ এবং বিপুল পরিমাণ সরকারবিরোধী পুস্তক জব্দ করা হয়েছে। অভিযান শেষে দোতলা ভবনটিতে তালা দেওয়া হয়। সেইসঙ্গে জব্দ করা মালামাল বুঝে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম