‘সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নয়’ বলায় মামলা খেলেন বন গবেষণার পরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২৩, ১৬:৪৯আপডেট : ০১ জুন ২০২৩, ১৬:৪৯

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না বলে মন্তব্য করায় চট্টগ্রামে অবস্থিত বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। 

আদালতের বিচারক মো. জহিরুল কবির মামলাটি গ্রহণ করে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) মামলাটি করেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসাইন।

মামলার এজাহারে বলা হয়, বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকের এক পর্যায়ে তিনি দাবি করেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না। তার দোষ তিনি শেখ হাসিনাকে সংসদে দাঁড়িয়ে আঘাত করেছেন।’ এ সংক্রান্ত প্রায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে বলেও এজাহারে বলা হয়।

এ বিষয়ে গত ১৯ এপ্রিল ও ২৮ মার্চ দুটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বাদী সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। 

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। 

বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমি এ ধরনের কোনও কথা বলিনি। এ অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমার এখানকার কিছু লোকের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। তারাই মূলত এসব বানোয়াট-ভিত্তিহীন কথা প্রচার করছে।’

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। আমার চাকরি আছে মাত্র চার মাস।’

জেলা পি পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

/আরআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম