বিএনপির আমলে বাজেটের ৮০ ভাগ টাকা আসতো বিদেশ থেকে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ জুন ২০২৩, ১৬:৩১আপডেট : ০২ জুন ২০২৩, ১৬:৩১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘২০০৬-০৭ সালে বিএনপির সাহেবরা বাজেট দিয়েছেন ৬৩ হাজার কোটি টাকা। তারা বিশ্বের দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা সংগ্রহ করে বাজেট দিতেন। আর আমরা সাত লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি বাজেট দিয়েছি। বিএনপির সময় বাজেটে লেখা থাকতো শতকরা ৮০ ভাগ টাকা আসবে বিদেশ থেকে। আর ২০ টাকা দেবেন দেশের জনগণ। আজকে সে চিত্র পাল্টে গেছে। আমরা আজ বলতে পারি, শতকরা ৮৩ টাকা বাংলাদেশর জনগণ দেবে এ বাজেটে। আর ১৭ টাকা আসবে বিদেশ থেকে। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদেরকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না।’

শুক্রবার (২ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন আগামী সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচন করবে না। তারা নির্বাচন নষ্ট করবে। মানুষকে বাসে পুড়িয়ে মারবে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে না।’

বর্তমান দ্রব্যমূল্যের বাজার নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পেট্রোলের দাম কমানো চেষ্টা করছি। এখনও সরকার ১৭ হাজার কোটি টাকা দ্রব্যমূল্যে ভর্তুকি দিচ্ছে। এগুলো সমন্বয় করবো।’

ড. ইউনূসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, ‘জনগণের কাছ থেকে সুদ খেয়ে তিনি ১২/১৩টা কোম্পানি করেছেন। সরকারকে ট্যাক্স দেয় না। এখন হাইকোর্ট তাকে ধরেছে ট্যাক্স দেওয়ার জন্য। তিনি বাংলাদেশ সম্পর্কে কুৎসা রটাচ্ছেন। আপনাদেরকে সর্তক থাকতে হবে। আপনাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেবেন না। বাংলাদেশের স্বাধীনতা যারা খর্ব করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’

সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান