জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৩ জুন ২০২৩, ১৩:২৮আপডেট : ০৩ জুন ২০২৩, ১৩:২৮

চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় মো. কায়সার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২ জুন) রাত ৮টায় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

কায়সার ওই এলাকার ওমর আলীর ছেলে। তিনি খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। 

খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার চৌধুরী বলেন, কায়সার খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। প্রতিবেশি ফরিদুল আলমের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ফরিদুলের লোকজন কায়সারকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে কায়সারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মো. আকবর (৩৫), আকবরের বাবা আলম নুর (৫৫) এবং মেজবাহ উদ্দিন (১৯) নামের তিনজনকে আটক করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের