জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে মারধরে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ১৫:৪৫আপডেট : ০৩ জুন ২০২৩, ১৫:৪৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এনামুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঁইয়া বাড়ির এনামুল হকের সঙ্গে জমি নিয়ে একই বাড়ির সোলায়মান ভূঁইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে এনামুল বাজারে যাওয়ার উদ্দেশে বের হলে তার গতিরোধ করে সোলায়মান ও তার ছেলে মাসুদ। এ সময় জমি নিয়ে পুনরায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে সোলায়মান, মাসুদ, মাসুদের স্ত্রী জেসমিন ও সোলায়মানের পুত্রবধূ সুমি আক্তার এনামুল হককে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। ঘটনাটি দেখতে পেয়ে এনামুল হকের পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এনামুল।

সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওই ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ পেয়েছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সোলায়মানের স্ত্রী দুধনাহারকে থানায় আনা হয়েছে। চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

/আরআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম